২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে আরোহী বহনে নিষেধাজ্ঞা

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহনের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 12:02 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার বাংলামোটরে মোটরসাইকেল থেকে বাসে ছোড়া পেট্রোল বোমায় হতাহতের ঘটনার পর এ সিদ্ধান্ত এলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেলে চালকের সাথে অন্য আরোহী চড়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড (পেট্রোল বোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি) চালিয়ে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত  করছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

“তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রোধকল্পে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ধারা-৮৮ অনুসরণ করে মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।”

পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিতেও হাতবোমা নিক্ষেপের ঘটনায়ও মোটরসাইকেল ব্যবহার হতে দেখা গেছে।