২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট প্রেসক্লাবে নতুন সভাপতি ইকবাল সিদ্দিকী

সিলেট প্রেসক্লাব নির্বাচনে ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার ইকবাল সিদ্দিকী সভাপতি এবং দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 10:49 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদের সম্পাদক আজিজুল হক মানিক ও দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার বদরুদ্দোজা বদর, সহ-সাধারণ সম্পাদক পদে ৭১ টিভির সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সোহেল, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার আব্দুল মুকিত অপি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আহবাব মোস্তাফা খান।

নির্বাচিত অন্যরা হলেন সদস্য পদে দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুহিবুর রহমান ও  দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নূর আহমদ।

প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ইইউ শহীদুল ইসলাম শাহীন রাত ৮টায় এ ফলাফল ঘোষণা করেন।