২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারণার সময় কৃষক লীগ নেতা খুন

যশোরের মণিরামপুরে  দশম জাতীয় সংসদ নির্বচানের প্রচারণার সময় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গরীবপুরে এ ঘটনায় জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও  খেদাপাড়া ইউনিয়ন সভাপতি শফি কামাল (৫৫)  নিহত হন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। 

শফি নিহতের ঘটনায় স্থানীয় জামায়াত ও বিএনপিকে দায়ী করেন তিনি।

যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, দুপুরের দিকে শফিসহ কয়েকজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান টিপু সুলতানের পক্ষে নিজ গ্রামে গরীবপুরে ভোট চাচ্ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি জানান, বেলা ২টার দিকে গ্রামের মাদ্রাসা মোড়ে ১৪/১৫ জন ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

“হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”