‘আ. লীগের নামে ইন্টারনেটে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হচ্ছে’
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম থেকে দলের নামে বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের নামে আরো অনেক পেইজ চালু রয়েছে এবং সেসব পেইজ থেকে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দেয়া হচ্ছে।
“এসব পেজইগুলোর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই এবং পেইজগুলোর কোনো প্রকার কার্যক্রমের দায়ভার দল বহন করবে না।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনগণের কাছে আওয়ামী লীগের বার্তা পৌঁছাতে আওয়ামী লীগের ওয়েবসাইট www.albd.org, ইউটিউব চ্যানেল http:/www.youtube.com/myabld এবং ফেইসবুক পেইজ www.facebook.com/awamileague.1949 থেকে বিভিন্ন খবর, ছবি, ভিডিও প্রচার করা হচ্ছে। শুধু এসব ওয়েবসাইট ও পেইজ থেকে প্রচারকৃত বার্তার দায়ই বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে।
