চট্টগ্রামে নয়টি তাজা বোমা উদ্ধার
বিরোধী জোটের পঞ্চমদফা অবরোধের প্রথমদিনে চট্টগ্রামের হালিশহর থেকে নয়টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
হালিশহর থানার ওসি শাজাহান কবীর জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শ্যামলী আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বোমাগুলোর মধ্যে চারটি পেট্রোল বোমা এবং পাঁচটি ককটেল বলে তিনি জানান।
এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি চকলেট বোমাও উদ্ধার করা হয়।
ওসি শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন একটি ভবনের পেছনে বোমাগুলো রাখা ছিল।
কারা এসব ফেলে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অবরোধে নাশকতার জন্য এসব এনে রাখা হয়েছিল বলে ধারণা করছি।”
