সিলিন্ডার বিস্ফোরণে কিশোরীর মৃত্যু
রংপুর সদরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর মূলাপাড়া গ্রামের আশেক আলীর মেয়ে ইসরাত জাহান বৃষ্টি(১৪) সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়। এর কয়েকঘণ্টা পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বৃষ্টি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।
অশোক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে রান্নাঘরে কাজ করা সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বৃষ্টি দগ্ধ হয়। রাত দেড়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
