রাজধানীতে হাতবোমাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
রাজধানীতে হাতবোমাসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার আনোয়ারুজ্জামান ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭ নম্বর (সাবেক ৪০ নম্বর) ওয়ার্ডের সাবেক কমিশনার।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকার ৫ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে দশটি হাতবোমাসহ আনোয়ারুজ্জামানকে (৫৭) গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে এএসপি রায়হান জানান।
