২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আসামি ধরতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানের মধ্যেই আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

নিহত মোসলেম উদ্দীন (৬৫) কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

জামায়াত-শিবির কর্মীরাই তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার চৌমুহনী বাজারে মোসলেমকে কুপিয়ে হত্যা করা হয়।

“সকাল থেকে বিষ্ণুপুর ইউনিয়নে অভিযান চলছিল। তিনি আমাদের অভিযানে সহযোগিতা করছিলেন।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুরে পাশের কৃষ্ণনগর ইউনিয়নে অপারেশনে যায়। এ সময় মোসলেম মোটরসাইকেলে করে চাঁচাইয়ে তার বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। 

সহকারী পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় স্থানীয় জামায়াত-শিবির কর্মীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”