১৫ দিন লড়ে মৃত্যুর দেশে আজিজ
বিরোধী দলের অবরোধের মধ্যে ১৫ দিন আগে চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালক আব্দুল আজিজ (৫০) মারা গেছেন।
অবরোধে রোববার সকালে চট্টগ্রামের এ কে খান গেইট এলাকায় সংঘর্ষের চিত্র
গত ১ ডিসেম্বর রাতে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর এলাকায় আজিজের অটোরিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে অবরোধকারীরা। ওই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে আজিজকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ ডিসেম্বর ঢাকায় নিয়ে আসা হয়।
গত দেড় মাসে বিরোধী দলের দফায় দফায় হরতাল-অবরোধে সারাদেশেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যত্রতত্র চলে বোমাবাজি।
বিভিন্ন ঘটনায় দগ্ধ হয়ে যারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।
