২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

শনিবার রাতে কাপাসিয়া এলাকায় নলিতাবাড়ি-নকলা সড়কের এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার কাপাসিয়া গ্রামের আব্দুর রশীদ (৫০) ও তার স্ত্রী হরবলা বেগম (৪৫)।

নালিতাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সালাম জানান,  রাত ৮টার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে নালিতাবাড়ি পৌর শহর থেকে বাড়ি ফিরছিলেন।

পথে কাপসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।