নারায়ণগঞ্জে সংঘর্ষ, দুই শিবিরকর্মী আটক
কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে হরতালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থল থেকে দুই শিবিরকর্মীকে আহত অবস্থায় আটক করা হয়।
এর আগে শনিবার বিকালে জামায়াত-শিবিররকর্মীরা শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া ও হাজীগঞ্জে দুটি পুলিশ ফাঁড়িতে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে ফাঁড়িগুলোর দরজা-জানালা পুড়ে যায়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
