২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাফনের রাতে ফরিদপুরে জামায়াতের ৪৪ জন আটক

কাদের মোল্লাকে দাফনের রাতে ফরিদপুরে নাশকতার আশংকায় রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতা-কর্মী আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার জামায়াতের শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশব্যাপী জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবের প্রেক্ষিতে তার জন্মস্থান ফরিদপুরে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।”

তবে আটককৃত পরিচয় জানাননি সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান।