২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর লাশ গুমের মালায় আসামি জামায়াত-শিবিরের ৩২ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোমা তৈরির সময় নিহত কর্মীর লাশ গুমের অভিযোগে ৩২ জন জামায়াত-শিবিরকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 09:31 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

হত্যা ও লাশ গুমের অভিযোগে এবং বিস্ফোরক আইনে বুধবার মামলা দুটি করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

সোমবার সীতাকুণ্ডের ইয়াকুব নগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হন ইসলামী ছাত্রশিবিরের কর্মী  মো. রাসেল (২৩)। আরো দুজন আহত হন।

পুলিশ কর্মকর্তা আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীতাকুণ্ড থানার এএসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলা দুটি করেন।

মামলায় জামায়াত-শিবিরের ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, “একটি মামলার হত্যার পাশাপাশি লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। আর অন্য মামলাটি হয়েছে বিস্ফোরক আইনে।”