২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশে হামলা-ভাংচুর

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাংচুর করেছে জামায়াত-শিবির বলে অভিযোগ পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 07:11 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ওয়াজেদ আলী ভবন, ক্যান্টিন, ছাত্রাবাসসহ বিভিন্ন ভবনে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুট-পাট চালানো হয়েছে।

উপাচার্য প্রফেসর রুহুল আমিন বলেন, “জামায়াত-শিবিরের হামলার সঙ্গে সঙ্গে সহায়তা চেয়েও পাইনি।”

উপাচায্যের অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, “সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবেই পুলিশ ও বিজিবি পাঠানোর ব্যবস্থা নিই।

“তবে সড়কজুড়ে ফেলে রাখা গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি সরিয়ে ঘটনাস্থলে যেতে সময় লেগেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে হামলার সময় সেখানে আগে থেকে থাকা স্বল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় অর্ধশত রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে হামলাকারী জামায়াত-শিবিরকে ছত্রভঙ্গ করে দেয়।

বেলা সোয়া ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।