২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক প্রতিবন্ধীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রোববার মধ্যরাতে কাপাশপাড়া গ্রামে অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি পপি আকতারকে (২২) ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

তার স্বামী আবুল বাশার মানসিক প্রতিবন্দী বলে জানান নিহতের বোড় বোন মনি বেগম।

সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

খবর পেয়ে পু্লিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও নড়িয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী লিয়াকত ছৈয়াল ও আকতার মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।