২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুর পরিচয়হীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাহমুদপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের একটি পুকুরে লাশটি (৫৫) পায়া যায়।

কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, স্থানীদের কাছে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

৩/৪ দিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।