২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রেল স্টেশনে বোমা হামলা, ভাংচুর

বিরোধী জোটের অবরোধের মধ্যে রোববার রাতে সিলেটে রেল স্টেশন ভাংচুর হয়েছে, ছোড়া হয়েছে পেট্রোল বোমাও।  

নীলফামারী প্রতিনিধি

সিলেট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 12:09 AM

Updated : 25 Apr 2022, 07:38 PM

একই সময় নীলফামারীতে নির্বাচন কার্যালয়ে পেট্রোল বোমা ছোড়া হয়।

সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান, রাত ১০টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল মোটর সাইকেলে করে স্টেশনের ভেতরে ঢুকে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এসময় তারা স্টেশনের টিকিট কাউন্টার লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে এবং কাউন্টারের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।

এ ঘটনায় রেলের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে সিলেট জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

ওসি আলমগীর জানান, হামলার কিছুক্ষণ আগেই ঢাকার উদ্দেশে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।

হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নীলফামারীতে নির্বাচন কমিশনের কার্যালয়ে রাত পৌনে ৮টায় ১৫ থেকে ২০ জন মুখোশধারী দুর্বৃত্ত  পেট্রোল বোমা ও হাতবোমা ছোড়ে।

নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই হামলার পরপরই পুলিশ সেখানে গিয়ে চার রাউন্ড কাঁদানে গ্যাস ও আট রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশের উপস্থিত হতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখান থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও আটটি  হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি শফিউল।

হাতবোমার বিস্ফোরণে নির্বাচন কার্যালয়ের কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙেছে। এতে কেউ আহত হননি।

ঘটনার পরপরই জেলা প্রশাসক জাকীর হোসেন এবং পুলিশ সুপার জোবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুরনো খবর:

গাংনী নির্বাচন অফিস ও আ. লীগ কার্যালয়ে হামলা