২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে লঞ্চে অগ্নিসংযোগ: বিএনপি নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মাওয়ায় পার্কিংয়ে থাকা দুটি বাস ও দুটি লঞ্চে অগ্নিসংযোগে জড়িত অভিযোগে বিএনপি নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

লৌহজং থানার এসআই আরিফ জানান, রোববার ভোর রাতে মাওয়া ও আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঝন্টু রাজ (৪৫), তার ছোটভাই মো. নজরুল ইসলাম (৩২), শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের আসলাম রাজিব (২৯) ও সাইদ আহম্মেদ (১৮)।

শনিবার ভোর রাতে লৌহজংয়ের মাওয়ায় পার্কিং করা দুটি বাস ও দুটি লঞ্চে আগুন দুবৃত্তরা। এতে বাসে ঘুমন্ত চালক-সহকারী আলমগীর দগ্ধ হন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এ সময় দুর্বত্তরা হাতবোমার বিস্ফোরণও ঘটায়।