২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুরে দুর্ঘটনায় নিহত ৩

বিরোধী দলের অবরোধের মধ্যে নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার সকাল ৬টার দিকে কাচপুর স্টিল মিলের সামনে একটি প্রাইভেটকার ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজিনকড়া এলাকার জসীমউদ্দিন (৩৬), ফেনীর মধ্যকারীপুরের মো. মোস্তফা (৭০) এবং দৌলতপুরের আব্দুল হাকিম (৩০)।

মহাসড়ক পুলিশের কাচপুর থানার ওসি ইমতিয়াজ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঢাকাগামী প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহত দুজনের একজন নারী এবং অন্যজন গাড়িচালক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ কভার্ডভ্যানটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন।