২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ডায়মন্ড ক্লাবের সভাপতি নুরুল আমিনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 08:35 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্রবার কড়ইতলা এলাকায় এ মানববন্ধনে এক হাজারের বেশি কিশোর-যুবক-বৃদ্ধ অংশ নেন।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কড়ইতলা থেকে বাড়ৈখালি বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শ্রীধরপুরে পুলিশ পাহারার দাবি জানিয়ে স্লোগান দেন।

গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে শ্রীধরপুরের বাড়ি ফেরার পথে কড়ইতলার কাছে ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরুল আমিনকে গুরুতর জখম করে ।

এ ঘটনায় আহতের ভাই জসিমউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।