২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 08:53 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

নিহত বেলাল হোসেন (৩০) সদরের মৃত গোফরান উদ্দিনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিপণনকারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ডের বটতল এলাকায় বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বেলালের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে বিকাল সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত বেলালের বন্ধু সালাউদ্দিন মানিক জানান, তিনি কাজ শেষে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।