খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু
অবরোধকারীরা ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ২৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
খুলনার স্টেশন মাস্টার আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবার রেল যোগাযোগ শুরু হয়েছে।
স্টেশন মাস্টার আমিরুল ইসলাম বলেন, ভোরের দিকে লাইন মেরামত সম্পন্ন হওয়ার পর খুলনা রেল স্টেশন থেকে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে।
