চট্টগ্রামের ষোলশহরে বাসে আগুন
বিরোধীদলের অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে একটি বাসে আগুন দিয়েছে কয়েকজন যুবক।
পাঁচলাইশ থানার পরিদর্শক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা পৌনে ১২টার দিকে যাত্রীবেশে ৫/৬ জন যুবক ওই বাসে আগুন দিয়ে নেমে যায়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ১০ নম্বর রুটের বাসটি শিক্ষাবোর্ড ভবনের সামনে পৌঁছালে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কয়েকজন যুবক বাস থেকে নেমে কাঁচ ভাংচুর করে দৌঁড়ে চলে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে বাসের আগুন নেভায় বলে পরিদর্শক আজিজ জানান।
