২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনি নির্বাচন কার্যালয়ে আগুন, গ্রেপ্তার ৬

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দেয়ার ঘটনায় পৌর যুবদলের সভাপতিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- কালকিনি পৌর যুবদলের সভাপতি মেহেদি হাসান মামুন (৩৪), স্বেচ্ছাসেবকদলের কর্মী মফিজুল রহমান (৩৫), হাবিবুর রহমান (৫৭), আসাদুজ্জামান (২৮), ছাত্রদলের ফিরোজ আহম্মেদ (২১) ও আতিকুর রহমান (১৬)।

কালকিনি থানার ওসি নাজমুল হুদা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল দিয়ে আগুন দেয় দুবৃর্ত্তরা। এতে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে যায়।

এ ঘটনায় নির্বাচন অফিসার গোলাম মস্তফা বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলাতেই ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।