২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তার চুরি হওয়ায়  বনানীর  ১৮০০ টেলিফোন বিকল

রাজধানী ঢাকার বনানী এলাকার  প্রায় এক হাজার ৮০০ টেলিফোন তার চুরির কারণে বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 11:18 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, চুরির কারণে গুলশান  কামাল আতার্তুক অ্যাভিনিউয়ের ২৪ থেকে ২৭ নম্বর পর্যন্ত সড়কের ভূগর্ভস্থ ২০৩ মিটার তার ক্ষতিগ্রস্ত হয়।

এতে বলা হয়, এর মধ্যে ১৩৮ মিটার তার খুঁজে পাওয়া যায়নি এবং বাকি ৬৫ মিটার ক্ষতিগ্রস্ত  অবস্থায় রাস্তার ওপর পাওয়া গেছে। এতে, বনানী এলাকার চালু প্রায় এক হাজার ৮০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রী  করেছে বিটিসিএল।

তার প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে এবং আগামী ৭ দিনের মধ্যে বন্ধ টেলিফোন লাইন পুণরায় চালু করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিসিএল।