২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া থানার সামনে বোমা বিস্ফোরণ

বগুড়ার সদর থানা ও সদর ফাঁড়ির সামনে পরপর পাঁচটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার রাত ৮টায় এ হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮টায় হঠাৎ করে থানা মোড়ে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

ওসি বলেন, ১৮ দলীয় জোটের কর্মীরা এ হামলা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বগুড়া সদর ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মুঞ্জুরুল হক ভূঁইয়া জানান, একই সময়ে সদর ফাঁড়ির সামনে নবাব বাড়ীর সড়কে দুইটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।