২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল নাশকতার খবর জানাতে ‘হটলাইন’

বিরোধী দলের অবরোধের মধ্যে রেলপথজুড়ে একের পর এক নাশকতার ঘটনায় বিপর্যস্ত রেল কর্তৃপক্ষ জনগণের সহায়তা চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:20 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

কেউ কোথাও রেললাইনের ফিসপ্লেট খোলা বা লাইন তোলা অবস্থায় দেখলে টেলিফোনে তা রেল কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। এজন্য চারটি ফোন নম্বরও দিয়েছে রেলপথ মন্ত্রলালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ০১১৭১১৬৯১৫৬৪, ০১৭১১৬৯১৫৫১, ০১৭১১৬৯১৬২১, ০১৭১১৬৯১৬০৪ নম্বরে ফোন করে যে কেউ রেল কর্তৃপক্ষকে তথ্য জানাতে পারবে।

নির্বাচন সামনে রেখে গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার থেকে আবারো ১৩১ ঘণ্টার একই কর্মসূচিতে রেলপথ জুড়ে ব্যাপক নাশকতা চালানো হচ্ছে।

চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, গাজীপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁ, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে ফিসপ্লেট। কয়েকটি ট্রেনে আগুনও দিয়েছে অবরোধকারীরা। 

এই পরিস্থিতিতে একদিকে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রেল কর্তৃপক্ষকে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

প্রথম দফায় তিনদিনের অবরোধে নাশকতার ঘটনায় রেলওয়ের অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন।

পুরনো খবর:

নাশকতায় এলোমেলো রেলসূচি