ঢাকা-ঈশ্বরদী ট্রেন চলাচল শুরু
রেল লাইনের স্লিপার তুলে ফেলায় প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ঈশ্বরদী ট্রেন চলাচল শুরু হয়েছে।
ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের পর সোমবার দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।
রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান জানান, সোমবার ভোররাতে রেলপথের ২৪ ও ২৫ নম্বর সেতুর মাঝামাঝি কৈডাঙ্গায় অবরোধকারীরা ২০টি স্লিপার তুলে ফেললে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
মেরামতের পর দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।
