২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নির্বাচন অফিস ঘেরাওয়ের চেষ্টা, আহত ১০

অবরোধের তৃতীয় দিনে বিএনপি নেতা-কর্মীরা চাঁদপুরে নির্বাচন অফিস ঘেরাওয়ের চেষ্টায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকার ওই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সংঘর্ষের সময় ছয় জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরো আট পিকেটারকে।

তিনি জানান, সকালে অবরোধকারীরা নির্বাচন অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়। এ সময় তারা পাল্টা হামলা চালালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।