২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপির সাথে রবির ডিজিটাল সার্ভিসের সমঝোতা

ইউএনডিপির ইউপিপিআরপি প্রকল্পের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 11:11 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ তথ্য জানায়।

টাঙ্গাইল ও সাভার সিটি কর্পোরেশনে পরীক্ষামূলকভাবে এইএনপিপিআরপি’র গ্রান্ড বেনিফিসিয়ারিদের বিনামূল্যে ২৭০০ মোবাইল সিম প্রদান করবে রবি আজিয়াটা লিমিটেড।

এই চুক্তির আওতায় ইউপিপিআরপি’র সুবিধাভোগীরা রবি এম-ওয়ালেটের আওতায় ডিবিবিএল মোবাইল ব্যাকিংয়ের সুবিধা পাবে। সঞ্চয়কারীরা ইউএনডিপি কমিউনিটি রিসোর্স সেন্টারের (সিআরসি) রবি ক্যাশ পয়েন্ট থেকে প্রাপ্ত অর্থ তুলতে পারবেন।

দারিদ্র্য বিমোচনে ইউএনডিপি ইউপিপিআরপি বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প।

এ প্রকল্পের অধীনে শহুরে দরিদ্র জনগোষ্ঠী থেকে প্রতিনিধি নির্বাচন ও সমন্বিত দল গঠন করা হয়। যে সব দরিদ্র জনগোষ্ঠী প্রতিদিনকার বাসস্থান, অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সে সব সমস্যা চিহ্নিত করে, এর ওপর গুরুত্বানুযায়ী সমাধান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি ডিজিাটল সার্ভিসের কান্ট্রি হেড রোজানো ম্যারিয়াস প্লানটাসহ রবি ডিজিটাল সার্ভিসের ম্যানেজার পার্টনারশিপ ম্যানেজমেন্ট রাশেদ ইউএস সাত্তার, ইউএনডিপি ইউপিপিআরপি প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর আবদুর রশিদ খান, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আবদুল হাকিম ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।