২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের মামলায় দেড় হাজার আসামি

অবরোধের প্রথম দিনে ঝিনাইদহের কোটচাঁদপুরে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বিএনপি-জামায়াত জোটের দেড় হাজারেরও বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

কোটচাঁদপুর থানার ওসি শাহাজাহান আলি জানান, শনিবার সকালের ওই ঘটনায় এসআই জোবায়েদ খান রাতে মামলা দায়ের করেন।

এতে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপের অভিযোগে বিরোধী জোটের স্থানীয় ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো দেড় হাজারজনকে আসামি করা হয়েছে।  

শনিবার সকাল ১০টার দিকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে কালীগঞ্জ-জীবননগর সড়কে পুলিশ-অবরোধকারী সংঘর্ষে ইসরাইল হোসেন (২২) নিহত হন, যাকে শিবিরের কর্মী বলে দাবি করে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনটির নেতারা।

দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুলিশকে লক্ষ্য করে ৮/১০টি হাতবোমাও ছোড়ে অবরোধকারীরা। পরে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।