পল্লবীতে ২ বাসে আগুন
রাজধানীর পল্লবীতে শনিবার রাতে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টায় দিকে বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্যগাড়ির সঙ্গে এই দুইটি গাড়িও স্ট্যাণ্ডে রাখা ছিল। চালকরা গাড়ি রেখে খেতে গিয়েছিলেন।
এই সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে।
