গাজীপুরে আবার পোশাক কারখানায় ‘অগ্নিসংযোগ’
গাজীপুরের দক্ষিণ জরুন এলাকার একটি পোশাক কারখানায় আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরের এ আগুন নিভিয়ে ফেললেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. হাসান বলেন, নাশকতা সৃষ্টির জন্য হয়ত কেউ কাপড়ের স্তূপে আগুন ধরিয়ে দিয়েছে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে কারখানাটি।
এরপর শনিবারের জন্য কারাখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই কারখানাটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মণ্ডল গ্রুপের কটন ক্লাব (বিডি) লিমিটেড নামের এই কারখানা।
কারখানার স্টাফ ও কর্মকর্তারা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে এটি বেঁচে যায়।
ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম।
