বগুড়ায় নির্বাচন অফিসে হাতবেমা নিক্ষেপ
বগুড়া জেলা নির্বাচন অফিসে পরপর ৩টি হাতবোমা নিক্ষেপ করেছে দৃর্বৃত্তরা।
শনিবার দুপুরে শহরের মালতিনগর এলাকায় এ হামলার সময় কর্তব্যরত পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী জানান, দুপুর ১টার দিকে দুর্বৃত্তরা পরপর ৩টি হাতবোমা নিক্ষেপ করে।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ড এখন জেলা প্রশাসনের কার্যালয়ে চললেও মূল অফিস মালতিনগরে থাকায় সেখানে এই হামলা চালানো হয় বলে জানান তিনি।
সদর থানার ওসি ফাইজুল ইসলাম জানান, কর্তব্যরত পুলিশ শটগানের গুলি ছুড়লে দৃর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
