২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া ককটেলে শিশু আহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার দুপুরে আহত এই শিশুর নাম আরিফুল ইসলাম (১৪)। আরিফুল স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। সে ডোংরা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ককটেল বিস্ফোরণে আরিফুলের হাতে জখম হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের নিজ বাড়ির পাশে একটি ককটেল কুড়িয়ে পায় আমিনুল।

“বল ভেবে সেটি নিয়ে খেলতে গেলে বিস্ফোরিত হয়। এতে তার হাতে জখম হয়।”

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি। আহত শিশুটিকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি ইউনিয়নের বড় বাজার এলাকায় শনিবার দুপুরে অবরোধকারীদের ছোঁড়া ঢিলে ইয়ামিন (২২) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

নায়েক হামিদুর জানান, আহত ইয়ামিন চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।