সাভারে যুবককে গলাকেটে হত্যা
সাভারে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হোসেন মুন্সী জানান, শনিবার সাভার পৌর এলাকার টিয়াবাড়ী মহল্লায় খলিল হাজীর পরিত্যক্ত বাড়ি থেকে রশিদ মোল্লা ওরফে রইশ্যার (২৬) লাশ উদ্ধার করা হয়।
রশিদ টিয়াবাড়ী মহল্লার ছকেল মোল্লার ছেলে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
