পলাশবাড়ীতে নির্বাচন কার্যালয়ে আগুন দেয়ার চেষ্টা
বিরোধী দলের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন ধরানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ৮টার দিকে ওই কার্যালয়ের কিছু পুরোনো আসবাবপত্র পোড়ানো হয় বলে পুলিশ জানিয়েছে।
নিরাপত্তারক্ষী ও টহলরত পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
পলাশবাড়ী থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর মঙ্গলবার থেকে ৭১ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। প্রথম দফা অবরোধে সারা দেশে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে আবারো শনিবার থেকে ৭২ ঘণ্টার সহিংস অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
