২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 01:15 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নিহত ফরিদ হোসেনের বয়স আনুমানিক ২২ বছর বলে পুলিশ জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি আব্দুল হাসেম জানান, মালিক গ্রামে শুক্রবার সন্ধ্যার এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।    

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, গ্রামের ওসমান মণ্ডল ও ওহিদ মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার আবারো দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। গুরুতর আহত ফরিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহত অন্য আট জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।