২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিস্ফোরণে  আহত ১

ফেনীতে হাতবোমা বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন, যাকে বোমা তৈরির কারিগর বলছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 11:48 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার সন্ধ্যায় শহরের উত্তর সহদেবপুর এলাকায় এ বিস্ফোরণে জাহিদ হোসেনের (২৫) মুখমণ্ডল, বুক ও হাত ঝলসে গেছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, “সন্ধ্যায় একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে জাহিদ মারাত্মকভাবে আহত হয়েছে।”

 “বোমার কারিগর জাহিদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় সন্ত্রাস-চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল,” বলেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। 

দাগনভুঞা উপজেলার রামানন্দপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে জাহিদ। দীর্ঘদিন তিনি ফেনী শহরের নাজির রোড এলাকায় বসবাস করছেন।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিম কুমার সাহা জানান, বোমায় জাহিদের মুখমণ্ডল, বুক ও হাত ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।