২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় শিশু নিহত, বাবা আটক

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলায় ১০ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যায় জড়িত সন্দেহে তার বাবাকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার দুপুরে উপজেলার মনকান্দা গ্রামের এক ধানক্ষেত থেকে শিশু জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা আব্দুস সামাদকে আটক করা হয়। জিসান মনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেন্দুয়া থানার পরিদর্শক(তদন্ত)অভিরঞ্জন জানান, জিসানের মা  বুলবুলি আক্তার ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। দ্বিতীয় স্ত্রী পারুল আক্তারকে নিয়ে থাকতেন সামাদ। প্রথমপক্ষের দুই সন্তানের সঙ্গে সম্পর্ক না রাখতে পারুল সামাদকে চাপ দিয়ে আসছিলেন।

পুলিশ কর্মকর্তা বলেন, জিসান ও তার বাবাকে আগের রাত থেকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশের ধান ক্ষেতে জিসানের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

“তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ  ধান ক্ষেতে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিসানের চাচা আব্দুর রাজ্জাককেও  থানায় আনা হয়েছে বলে পরিদর্শক অভিরঞ্জন জানান।