২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাঁশখালীতে আইনজীবী খুন

চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 09:33 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

নিহত শাহ আলমের (৬০) বাড়ী বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে।

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে শাহ আলম স্থানীয় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন।

“নিজের বাড়ির কাছে আসার পরপরই তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।”

ওসি কামরুল বলেন, প্রাথমিক অনুসন্ধানে জমি সংক্রান্ত বিরোধেই এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।

“দ্বিতীয়বার বিয়ে করার কারণে শাহ আলমের পরিবারের মধ্যেও জমি নিয়ে বিরোধ আছে।”

ওসি জানান,  এসব বিষয় বিবেচনায় রেখেই তদন্ত করা হচ্ছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।