টাঙ্গাইলে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
টাঙ্গাইল সদর উপজেলায় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনিতে আহত আব্দুস ছাত্তার (৩০)।
ছাত্তার উপজেলার উত্তর গালা এলাকার মৃত গফুর মিয়ার ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে রাবনা বাইপাস এলাকায় ছাত্তার ও তার দুই সহযোগী একটি মোটর সাইকেল ছিনতাই করে। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে ধাওয়া করে বিক্রমহাটি এলাকায় তাদের আটক করে পিটুনি দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্তার ও তার সহযোগীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
