২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের হামলা-লুটপাট, আহত ১১

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা এবং মুদি দোকানে লুটপাট চালিয়েছে বিএনপি-জামায়াত কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এ সময় তাদের ছররা গুলিতে আহত হয়েছেন অন্তত ১১ জন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে সলিমপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে পরিদর্শক আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনসহ তিন জনের বাড়িতে একজোটে হামলা চালায় জামায়াত-শিবির ও বিএনপি। এ সময় তারা স্থানীয় ইছহাক সওদাগরের মুদির দোকানে হামলা চালায় এবং মালামাল লুট করে। 

এ সময় গ্রামবাসী প্রতিরোধ করতে গেলে বিএনপি-জামায়াত কর্মীদের ছররা গুলিতে দুই নারীসহ ১১ জন আহন হন বলে এই পুলিশ কর্মকর্তা বলেন। 

২০ নভেম্বর বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলামের লাশ উদ্ধারের পর পন্থিছিলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক ইউনিয়ন চেয়ারম্যান সাদাকাত উল্লাহর বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি সাবেক চেয়ারম্যান রহমত উল্লাহ ও ওর্য়ার্কাস পার্টির নেতা নাছির উদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছিল জামায়াত-শিবির কর্মীরা।