২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে  ব্যবসায়ী খুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বুধবার রাতে উপজেলার ভাট্টাইধোবা গ্রামে  প্রসাধনীর দোকান মালিক আলম মোল্লা (২৫) খুন হন বলে পুলিশ জানায়।তিনি ওই গ্রামের সাহেব মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাতে একদল দুর্বৃত্ত সিধ কেটে বসত ঘরে ঢুকে ঘুমন্ত আলম মোল্লাকে জবাই করে হত্যা করে লাশটি খাটের নিচে রেখে যায়।

সম্প্রতি স্থানীয় প্রভাবশালী সিদ্দিক কাজীর পক্ষ ত্যাগ করে তার প্রতিপক্ষ মিন্টু মুন্সীর লোকজনের সঙ্গে চলাফেরা করতেন।

এ ঘটনার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।