চবির ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৯ নভেম্বর অনুষ্ঠেয় দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় চবির ভর্তি কমিটির সচিব ও অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৯ নভেম্বর (শুক্রবার) সকালের এইচ ১, ২ ও ৩ ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) এবং বিকালের জি ইউনিটের ( ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রক্টর আকবর হোছাইন বলেন, অনিববার্য কারণ বশত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
এইচ ও জি ইউনিটের পরীক্ষাটির সময়সূচি চতুর্থ বারের মতো পরিবর্তন করা হলো।
