২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ৬ জন মনোনয়নপত্র তুলেছেন

১০ম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ছয় জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

জেলা নির্বাচন অফিসার হুমায়ন কবির এ খবর নিশ্চিত করেন।

হুমায়ন কবির জানান, জেলার ছয়টি আসনের বিপরীতে ছয় জন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

এর মধ্যে রয়েছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৪ (মান্দা) আসনে স্বতন্ত্র আতাউর রহমান সরকার, নওগাঁ-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ মো. আব্দুল মালেক, জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক ও স্বতন্ত্র আব্দুল বারী।

সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।