অবরোধকারীদের কাটা গাছে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
সড়ক অবরোধের জন্য বিরোধী দলের কর্মীদের কেটে রাখা গাছের বাকি অংশ পড়ে সাতক্ষীরার কলারোয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত আম্বিয়া খাতুন (৩০) ওই গ্রামের হারুন-অর রশিদের স্ত্রী।
কলারোয়া থানার ওসি শাহদারা খান বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাতে একটি গাছের অর্ধেক কেটে রাস্তার উপর ফেলে সড়ক অবরোধ করে রাখে।
বেলা ১২টার দিকে আম্বিয়া ওই গাছের ডাল-পালা কেটে জ্বালানি সংগ্রহের জন্য যান। এ সময় গাছের বাকি অংশ আকস্মিক তার উপর ভেঙে পড়ে।
গুরুতর আহত আম্বিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
