চন্দনাইশে হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটির আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর। তার মুখে জখমের চিহ্ন রয়েছে।
চন্দনাইশ থানার ওসি খালেদ হোসেন বলেন, “লাশের গায়ে কোনো কাপড় ছিল না। তাকে ধান ক্ষেতের ভেতর কাদার নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।
