২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী নগরীতে আধাবেলা হরতাল

মিছিলে পুলিশের গুলি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আহত হওয়ার প্রতিবাদে বুধবার রাজশাহী নগরীতে আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিনা উস্কানিতে পুলিশ মিছিলের পিছন থেকে গুলি চালায়। এতে সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনসহ অন্তত ৭০ নেতাকর্মী আহত হয়েছেন।

এদের মধ্যে শফিকুল হক মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন বুলবুলও উপস্থিত ছিলেন।