২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার প্রায় পাঁচ মাস পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 11:23 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

গ্রেপ্তার হওয়া সাদ্দাম হোসেন নিশান (২২)বাকলিয়া থানার নতুন ব্রিজ সংলগ্ন চাক্তাই এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সাদ্দাম নতুন ব্রিজ এলাকায় ছিনতাইকারী চক্রের দলনেতা। সোমবার বিকালে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ জুন রাতে রাজাখালী এলাকার মালেক সল্ট কারখানার পেছনের বালুর মাঠে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করে একদল যুবক।

ঘটনার সঙ্গে যুক্ত আটক তিন যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাদ্দামকে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করে।

তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে বাকলিয়া থানা এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।